০৬ মার্চ ২০২৬, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল সুখোই–৩০, শহিদ দুই বায়ুসেনা আধিকারিক

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রশিক্ষণ উড়ানের সময় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি সুখোই–৩০ যুদ্ধবিমান। এই দুর্ঘটনায় শহিদ হয়েছেন দুই বায়ুসেনা আধিকারিক— আঞ্জু এবং পূর্ভেস দুর্গাকার। তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে Indian Air Force এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

বায়ুসেনা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় Jorhat Air Force Station থেকে উড়েছিল একটি Sukhoi Su‑30MKI যুদ্ধবিমান। উড্ডয়নের কিছুক্ষণ পর থেকেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর মেলে, প্রায় ৬০ কিলোমিটার দূরে Karbi Anglong জেলায় বিমানটি ভেঙে পড়েছে। জানা গেছে, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের পর থেকে বিমানটির সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপরই শুরু হয় খোঁজ তল্লাশি। দুর্ঘটনার খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে আসে বায়ুসেনা মহলে।

আরও পড়ুন: দুবাই এয়ার শো-তে ভেঙে পড়ল তেজস যুদ্ধবিমান, মর্মান্তিক মৃত্যু পাইলটের

উল্লেখ্য, সুখোই–৩০ একটি অত্যন্ত শক্তিশালী, দুই ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান, যার আসনসংখ্যা দুই। রাশিয়ার Sukhoi সংস্থার তৈরি এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। উন্নত রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা সমৃদ্ধ এই বিমান শক্তিশালী BrahMos সহ একাধিক আধুনিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। শব্দের গতির দ্বিগুণ গতিতে উড়তে সক্ষম হওয়ায় এটি বায়ুসেনার অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। তবে অতীতেও একাধিকবার দুর্ঘটনার মুখে পড়েছে সুখোই–৩০। অসমের এই ঘটনাকেও তেমনই একটি দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ঘটনাটির কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বায়ুসেনা।

আরও পড়ুন: কর্নাটকে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, অল্পের জন্য রক্ষা মহিলা পাইলট সহ ২

আরও পড়ুন: কেরলে দুর্ঘটনার কবলে পড়ুয়া বোঝাই বাস, মৃত এক শিক্ষক সহ কমপক্ষে ৯ জন
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পরিযায়ী পাখি লবণ হ্রদে সুভাস সরবরের কাছে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল সুখোই–৩০, শহিদ দুই বায়ুসেনা আধিকারিক

আপডেট : ৬ মার্চ ২০২৬, শুক্রবার