আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: কেরলে দুর্ঘটনার কবলে পড়ুয়া বোঝাই বাস। মৃত কমপক্ষে ৯। বুধবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কেরলের পালক্কড়ের ভারাক্কানচেরিতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন:
বাসটিতে ৫ জন শিক্ষক সহ মোট ৪২ জন পড়ুয়া ছিলেন।
বাসটি এরনাকুলামের মুলানথুরুঠির একটি স্কুলের ৷ পথে কেএসআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
কেরলের মন্ত্রী এমবি রাজেশ সংবাদ সংস্থা কে জানিয়েছেন পালক্কড়ের ভারাক্কানচেরিতে কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের সঙ্গে পর্যটন বাসের ধাক্কা লাগে ৷ তাতে ৩৮ জন জখম হয়েছেন এবংপ্রাণ হারিয়েছেন ৯ জন।
আরও পড়ুন:
স্কুল বাসটি পড়ুয়াদের নিয়ে উটিতে এক্সকারসনে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। খুব সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়েই সেটির সঙ্গে পর্যটন দফতরের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গোটা ঘটনায় এরনাকুলামের ওই স্কুলে নেমে এসেছে শোকের ছায়া।