পুবের কলম,ওয়েবডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের আবেদন প্রত্যাখ্যান করল শীর্ষ আদালত। জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করে জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন কেজরি। অবকাশকালীন বেঞ্চে বুধবারই মামলার শুনানি হোক, এমনই আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার সেই মামলা পাঠানো হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে।
তিনিই ঠিক করবেন কবে কেজরিওয়াল মামলার শুনানি হবে।আরও পড়ুন:
উল্লেখ্য, সময় প্রায় শেষ। আগামী ২ জুন আত্মসমর্পণ করতে হবে তাঁকে। এমত অবস্থায় সুপ্রিম কোর্টে নিজের জামিনের মেয়াদ আরও বাড়ানোর আর্জি জানান দিল্লির মুখ্যমন্ত্রী।
জানা গেছে, এদিন অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানোর আর্জি জানিয়েছেন কেজরিওয়াল। তাঁর দাবি, জেলে থাকাকালীন অবস্থায় জেল কর্তৃপক্ষের অবহেলার শিকার হয়েছেন তিনি। ফলে শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছে।আরও পড়ুন:
প্রসঙ্গত আবগারি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা।
এরপর ভোটের প্রচারের জন্য ১ জুন পর্যন্ত অন্তবর্তী জামিন পান তিনি। তবে ২ জুনের মধ্যে কেজরিকে ফের তিহাড়ে আত্মসমর্পণ করতে হবে। অন্যদিকে কেজরির আইনি পরামর্শদাতারা জানিয়েছেন তাঁর ডায়বেটিসের মাত্রা অনেকটা বেশি। এর ফলে তাঁর রক্তে গ্লুকোজের পরিমান ওঠানামা করছে। তিহাড় জেলে সঠিকভাবে তাঁর যত্ন হচ্ছে না। প্রসঙ্গত, জেল হেফাজতে থাকাকালীন কেজরির প্রায় সাত কেজি ওজন কমেছে। ফলে কেজরির এই নয়া আবেদন শীর্ষ আদালত কতটা গ্রাহ্য করে সেটাই এখন দেখার বিষয়।