পারিজাত মোল্লাঃ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরও একটি নির্দেশে অন্তবর্তী স্থগিতাদেশ জারী করলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।শিক্ষাক্ষেত্রে 'পোস্টিং' দুর্নীতি হয়েছে বলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন । এমনকী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে বলেন, -' প্রয়োজনে তারাও এফআইআর করে তদন্ত করতে পারে'। এদিন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । গত জুলাই মাসে এক মামলার শুনানিতে উঠে আসে এই পোস্টিং দুর্নীতির প্রসঙ্গ। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যই এই দুর্নীতির পিছনে ছিলেন বলেও অভিযোগ করা হয়। গত ২৫ জুলাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি ছিল।
শুনানিতে বিচারপতি বলেছিলেন, -' এটা গুরুতর অভিযোগ। আগের দুর্নীতির সঙ্গে এই দুর্নীতি এক নয়। এই ঘটনার আলাদা তদন্ত হওয়ার প্রয়োজন'।এরপরই বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়, এই মামলার তদন্তভার সিবিআইকে দেন। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানায়, -' এখানে বড়সড় দুর্নীতি হয়েছে বোঝা যাচ্ছে। দালালের মাধ্যমে চাকরি বিক্রি করেছেন মানিক ভট্টাচার্য। ছক কষেই এই দুর্নীতি করা হয়েছে'।শুধু সিবিআই নয়, এই মামলায় একযোগে ইডিকেও তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর পর্যবেক্ষণে বলেছিলেন, -' এই মামলায় কোনও আর্থিক তছরুপ হয়ে থাকলে তদন্ত করতে পারবে ইডি। প্রয়োজনে হেফাজতে নিতে পারবে তারা'।হাইকোর্টের নির্দেশের পরই ২৫ তারিখ রাতে ও ২৬ তারিখ সকালে প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিককে দু দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এমনকী গত বুধবার ইডিও এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।কীভাবে এই দুর্নীতি হয়েছিল সেটাও শুনানিতে উঠে এসেছিল। আদালত সুত্রে প্রকাশ, -'গত ২০২১ সালের ৬ জুলাই পর্ষদ এটা তালিকা বের করে। সেখানে দেখা যায়, শিক্ষকদের নিজেদের জেলায় নিয়োগ দেওয়া হয়নি। এরফলে বাধ্য হয়ে দূরের জেলায় চাকরি গ্রহণ করেন বহু শিক্ষক।ওইবছর ৩০ জুলাই ফের শূন্যপদের একটি তালিকা প্রকাশ করা হয়, তাতে দেখা যায় সবারই নিজের জেলায় শূন্যপদ আছে। মাত্র ২৩ দিনে কী করে তৈরি হল এই শূন্যপদ? ' তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পছন্দের জেলায় টাকার বিনিময়ে চাকরি দিতেই এই কারচুপি করা হয়েছে বলে অভিযোগ।বিচারপতির ইডি-সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন জেলবন্দি মানিক ভট্টাচার্য। এদিন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়। সেই নির্দেশ হাইকোর্টের রেজিস্ট্রারকে ফোন করে জানিয়ে দেওয়া হয় বলে জানা গেছে ।বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেও এই পোস্টিং দুর্নীতি মামলার শুনানি ছিল। কিন্তু শুনানি শুরু হওয়ার আগেই বিচারপতির কাছে এসে পৌঁছয় সুপ্রিম কোর্টের নির্দেশ। এদিন এজলাসে সেই কথা উল্লেখ করে বিচারপতি বলেন, -'অন্তত আগামী এক সপ্তাহ তিনি এই মামলা শুনবেন না'। এক সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।
ইমামা খাতুন
প্রকাশিত:
৩ আগস্ট ২০২৩, ১৫:১৬
আরও খবর
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল রাখল হাইকোর্ট
আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল রাখল হাইকোর্ট
এনডিএ-র প্রথম সারিতে কাকলি, শাসকজোটে গুরুত্ব বাড়ছে তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদদের
এনডিএ-র প্রথম সারিতে কাকলি, শাসকজোটে গুরুত্ব বাড়ছে তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদদের
পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের তীব্র প্রতিবাদ, উত্তাল সংসদ, মুলতুবি উভয় কক্ষের অধিবেশন
পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের তীব্র প্রতিবাদ, উত্তাল সংসদ, মুলতুবি উভয় কক্ষের অধিবেশন
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র