পুবের কলম ওয়েব ডেস্কঃ তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে প্রকাশ্যে এল ভোট-পূর্ববর্তী সমীক্ষার চিত্র, আর তাতেই স্পষ্ট ইঙ্গিত— ফের ক্ষমতায় ফিরতে চলেছে ডিএমকে নেতৃত্বাধীন জোট। দুই পৃথক সমীক্ষা সংস্থা ‘লোক পোল’ ও ‘পোল ট্র্যাকার’-এর রিপোর্টে স্ট্যালিনের নেতৃত্বে ডিএমকে জোটকেই স্পষ্টভাবে এগিয়ে রাখা হয়েছে।
আরও পড়ুন:
‘লোক পোল’-এর সমীক্ষা অনুযায়ী, ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ডিএমকে জোট পেতে পারে ১৮১ থেকে ১৮৯টি আসন। তাদের সম্ভাব্য ভোটের হার প্রায় ৪০.১ শতাংশ। অন্যদিকে, এনডিএ জোটের প্রাপ্তি হতে পারে মাত্র ৩৮ থেকে ৪২টি আসন, ভোটের হার প্রায় ২৯ শতাংশ।
আরও পড়ুন:
এই সমীক্ষায় আরও উঠে এসেছে, দক্ষিণী তারকা থালাপতি বিজয়-এর দল টিভিকে নবাগত হিসেবেও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। তারা পেতে পারে ৮ থেকে ১০টি আসন, ভোটের হার প্রায় ২৩.৯ শতাংশ।অন্যদিকে ‘পোল ট্র্যাকার’-এর সমীক্ষাতেও একই চিত্র। তাদের পূর্বাভাস, ডিএমকে জোট পেতে পারে ১৭২ থেকে ১৭৮টি আসন, ভোটের হার প্রায় ৪২.৭ শতাংশ।
আরও পড়ুন:
এআইএডিএমকে-এর আসন সংখ্যা থাকতে পারে ৪৬ থেকে ৫২-এর মধ্যে।
বিজয়ের দল টিভিকে পেতে পারে ৬ থেকে ১২টি আসন। সমীক্ষা বলছে, মুখ্যমন্ত্রী পদে এখনও সবচেয়ে জনপ্রিয় মুখ স্ট্যালিন। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজয় এবং তৃতীয় স্থানে এআইএডিএমকে নেতা এডাপ্পাডি কে পালানিস্বামী। বিশেষজ্ঞদের মতে, ডিএমকে-র জনমুখী প্রকল্প এবং বিরোধী ভোটের বিভাজন— এই দুই কারণই স্ট্যালিনের জয়ের পথে বড় ফ্যাক্টর হতে পারে। সব মিলিয়ে, ভোটের আগেই তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে জোটের পাল্লাই ভারী বলে ইঙ্গিত দিচ্ছে সমীক্ষাগুলি।