পুবের কলম,জাতীয় ডেস্ক: ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর হুসেন রানার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আগামী ১৩ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। দিল্লির একটি বিশেষ আদালত বুধবার এই নির্দেশ দিয়েছে। এদিন রানাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন:
তাহাউর রানা ২৬/১১ মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারী, মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানির ঘনিষ্ঠ সহযোগী।
ভারতের দীর্ঘদিনের প্রচেষ্টার পর তাকে সম্প্রতি আমেরিকা থেকে ভারতে আনা হয়েছে। গত ৪ এপ্রিল মার্কিন সুপ্রিম কোর্ট তার প্রত্যর্পণের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিলে তাকে ভারতে আনার পথ সুগম হয়।আরও পড়ুন:
জানা গেছে, তাহাউর রানা পাকিস্তানের সেনাবাহিনীর একজন প্রাক্তন চিকিৎসক ছিলেন এবং পরে কানাডার নাগরিকত্ব গ্রহণ করেন। তিনি ২৬/১১ হামলার ষড়যন্ত্রে জড়িত ছিলেন এবং লস্কর-ই-তৈয়বার মতো জঙ্গি সংগঠনকে সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
২০০৯ সালে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং ২০১৩ সালে আমেরিকার আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। ২০২০ সালে স্বাস্থ্যগত কারণে তাকে মুক্তি দেওয়া হলেও ভারতের প্রত্যর্পণের অনুরোধের পর তাকে আবার গ্রেফতার করা হয়।আরও পড়ুন:
জাতীয় তদন্ত সংস্থা এনআইএ দীর্ঘদিন ধরে রানাকে ভারতে আনার চেষ্টা করছিল। তাকে জেরার মাধ্যমে ২৬/১১ হামলার বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৭৫ জন নিহত হয়েছিলেন।