পুবের কলম ওয়েবডেস্কঃ তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কেটে গিয়েছে ৪৮ ঘন্টারও বেশি সময় ।তালিবান সরকারকে কার্যত স্বীকৃতি দিল রাশিয়া।
তালিবান শাসনের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ২৪ ঘণ্টা দেখেই খুশি রাশিয়া। তাদের দাবি কাবুলকে প্রথম ২৪ ঘন্টায় নিরাপদ করেছে তালিবানরা।
আরও পড়ুন:
রুশ রাষ্ট্রদূতের দাবি আশরাফ গনির শাসন কালের থেকে তালিবানরা অনেকাংশে ভালো।এমনকি রাশিয়ার পক্ষ থেকে দেওয়া রেডিও বিবৃতি তে আরও বলা হয়েছে কাবুলে প্রথমে সশস্ত্র তালিবানরা প্রবেশ করেনি। তাদের হাতে কোনও অস্ত্র ছিলনা।
তারা মার্কিন ও আফগান সেনাকে আত্মসমপর্ণের আর্জি জানায়।আরও পড়ুন:
মস্কোর একো মস্কোভি রেডিয়ো স্টেশনে বক্তব্য রাখতে গিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, 'আমি অভিভূত। তালিবানদের ব্যবহার ভালো, ইতিবাচক এবং পেশাদারিত্বে ভরপুর।'
দিমিত্রি জিরনভ আরও বলেন, 'আফগানিস্তানে রুশ দূতাবাসের নিরাপত্তার দায়িত্ব ইতিমধ্যেই তালিবানরা নিয়েছে। সেখানে আমাদের ১০০ জন কর্মী রয়েছেন। তাঁদের সুরক্ষা নিয়ে লাগাতার আলোচনা চলছে। তাঁদের সুরক্ষার আশ্বাস দিয়েছে তালিবানরা