আরও পড়ুন:
শুভজিৎ দেবনাথ, ধূপগুড়ি: সোমবার জলপাইগুড়িতে আঞ্চলিক পিএফ দফতর অভিযান কর্মসূচী থেকেই হুশিয়ারি উঠে এসেছে তৃণমূল নেতৃত্বের গলায়।গত ৯ ডিসেম্বর জলপাইগুড়ি জেলার এলেনবাড়ি চা বাগান এবং আলিপুরদুয়ার জেলার সংকোশ চা বাগান থেকে শ্রমিকদের নিয়ে পাঁচদিনের পদযাত্রা শুরু করে তৃণমূল চা শ্রমিক ইউনিয়ন এবং আইএনটিটিইউসি। ডুয়াসের চা বলয়ের বিভিন্ন প্রান্ত ছুয়ে আজ, সোমবার সেই পদযাত্রা পৌছায় জলপাইগুড়ি পিএফ দফতরের সামনে। দফতরের সামনে সভা হয়।
আরও পড়ুন:
স্মারকলিপিও দেওয়া হয় পিএফ কমিশনারকে। সেই সভায় ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, অনগ্রসরশ্রেনী কল্যান মন্ত্রী বুলুচিক বড়াইক, আইনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান বীরেন্দ্র বারা সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং এর জেলা তৃনমুল নেতৃত্ব এবং শ্রমিক নেতৃত্ব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৩১শে ডিসেম্বরের মধ্যে সমস্যা না মেটালে, আগামী ৩রা জানুয়ারি থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং এর বিজেপি সাংসদ, বিধায়কদের বাড়ি ঘেরাও হবে। একই মন্তব্য করেছেন মলয় ঘটকও।