পুবের কলম,ওয়েবডেস্ক: খুন, ধর্ষণ, তথাপি অপরাধের আঁতুড়ঘরে পরিণত হয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। একের পর এক ঘটনা সেই কথায় প্রমাণ করে দিচ্ছে। এবার নাবালিকা ছাত্রীর সঙ্গে শিক্ষকের চুম্বনের দৃশ্য ভাইরাল হয়েছে।  ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে বাহারাইচের এক প্রাথমিক বিদ্যালয়ে। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত  করেছে জেলার শিক্ষা আধিকারিক।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন শিক্ষক ওই স্কুলেরই এক নাবালিকা ছাত্রীর সঙ্গে অপ্রীতিকর আচরণে লিপ্ত হচ্ছে।  আর সেই ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছে অজ্ঞাত পরিচয় একজন। ঘটনাটি এক সপ্তাহ আগে ঘটেছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই খবর।

জানা গেছে, অভিযুক্ত শিক্ষক দুর্গা প্রসাদ জয়সওয়াল বিগত পাঁচ বছর ধরে উক্ত স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভূমিকা পালন করেছেন।
 এদিন ক্লাস শেষে এক নাবালিকা ছাত্রীকে তার কক্ষে ডেকে অশালীন আচরণে লিপ্ত হন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছে অনেক অভিভাবকরা। জানিয়েছেন, মাঝে মধ্যেই ওই শিক্ষক নগ্ন অবস্থায় স্কুলে ঘুরে বেড়ান। শুয়ে থাকেন। মাস ঘানেক আগেও এক ছাত্রীর সঙ্গে এহেন আচরণ করেছিলেন তিনি।
স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনও পদক্ষেপ নেননি তারা।

ঘটনাপ্রসঙ্গে এক আধিকারিক মনমোহন জানান, দুর্গা প্রসাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে ছবি ও ভিডিয়ো খতিয়ে দেখা হচ্ছে।  প্রমাণিত হলে তার বিরুদ্ধে মামলা করা হবে।