পুবের কলম প্রতিবেদক: আপাতত শিক্ষক বদলির পোর্টাল উৎসশ্রী স্থগিত রাখার সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর। রাজ্যে শিক্ষকদের বদলির একমাত্র মঞ্চ উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে।
আরও পড়ুন:
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পোর্টাল বন্ধ থাকবে বলে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন:
সূত্রের খবর, নতুন নিয়োগপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত উৎসশ্রী পোর্টাল চালু হওয়ার সম্ভাবনা কম।
আরও পড়ুন:
শুক্রবার দফতরের তরফে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের আবেদনের ভিত্তিতে ৩০ জুন পর্যন্ত উৎসশ্রী পোর্টাল বন্ধ রেখেছিল শিক্ষা দফতর। ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে পোর্টাল। বন্ধ থাকবে সমস্ত শিক্ষক বদলি। দফতরের দাবি, রাজ্য সরকার শিক্ষক নিয়োগে অগ্রাধিকার দিতে চাইছে।
সেজন্য সমস্ত জেলায় শূন্যপদের সঠিক সংখ্যা জানা প্রয়োজন। শিক্ষক বদলি চালু থাকলে নির্দিষ্ট সংখ্যা পাওয়া সম্ভব নয়। তাই বন্ধ থাকবে পোর্টাল।আরও পড়ুন:
যদিও রাজ্য সরকারের এই তত্ত্ব মানতে রাজি নন শিক্ষকদের একাংশ। তাদের দাবি, একদিকে মামলার চাপ, অন্যদিকে দুর্নীতির অভিযোদ, দু’য়ের যাঁতাকলে আপাতত শিক্ষক বদলি বন্ধ রেখেছে সরকার।
আরও পড়ুন:
ওদিকে শিক্ষা দফতর সূত্রে খবর, নতুন নিয়োগপ্রক্রিয়া শেষ না হলে শিক্ষক বদলি চালু হওয়ার সম্ভাবনা কম।
আরও পড়ুন: