পুবের কলম ওয়েব ডেস্ক: ১৭ বছরের মুসকানকে গুলি করে হত্যা করল তার দাদা আদিত্য। উত্তরপ্রদেশের শেখপুরা কাদিম গ্রামের বাসিন্দা মুসকানের যোগাযোগ ছিল ওই গ্রামেরই অন্য সম্প্রদায়ের একটি ছেলের সঙ্গে। রবিবার রাতে মুসকান ওই ছেলেটিকে মেসেজ করছিল তার ফোন থেকে। দাদা আদিত্য তাকে নিষেধ করে।
মুসকান কথা না শোনায় তাকে গুলি করে হত্যা করে বছর কুড়ির আদিত্য।আরও পড়ুন:
এই হত্যাকান্ডের সময় পাশের ঘরেই ছিল তাদের মা ববিতা। গুলির শব্দ শুনে তিনি ও আশপাশের লোকজন ছুটে আসে। মুসকানকে হাসপাতালে নিয়ে গেলে পুলিশ তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন:
ঘটনার পর থেকে পলাতক আদিত্য। তাকে খুঁজছে পুলিশ।
আরও পড়ুন:
উত্তরপ্রদেশে বারবার সুশাসনের দাবি করছে বিজেপি ও যোগী আদিত্যনাথ। প্রশ্ন, যোগীর শাসনে কিভাবে মাত্র কুড়ি বছরের আদিত্য বোনকে খুন করার জন্যে পিস্তল জোগাড় করল।
আরও পড়ুন: