পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতীয় বায়ুসেনার দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান 'তেজস' বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল। সোমবার নয়াদিল্লিতে একটি প্রশিক্ষণ পর্ব শেষ করে অবতরণ করার সময় বিমানটি রানওয়েতে আছড়ে পড়ে। তবে প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে; বিমানের পাইলট সময়মতো ইজেক্ট করতে সক্ষম হওয়ায় তিনি সুরক্ষিত আছেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২৪ সাল থেকে আজ পর্যন্ত এটি তেজস বিমানের তৃতীয় দুর্ঘটনা। এর আগে ২০২৪ সালে রাজস্থানের জয়সলমীরে প্রথম তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। ২০২৫ সালে দুবাই এয়ার শো চলাকালীন একটি তেজস বিমান ভেঙে পড়েছিল (যাতে উইং কমান্ডার নমনশ সিয়াল শহীদ হন)। আজক ফের ল্যান্ডিং ক্র্যাশ। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমানের একের পর এক দুর্ঘটনায় উদ্বিগ্ন প্রতিরক্ষা মন্ত্রক। কেন বারবার ল্যান্ডিংয়ের সময় বা উড্ডয়ন চলাকালীন এই ধরণের ত্রুটি দেখা দিচ্ছে, তা খতিয়ে দেখতে ভারতীয় বায়ুসেনার তরফে একটি কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হয়েছে।