পুবের কলম, ওয়েবডেস্ক: তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন ২০২৩-এর প্রার্থী তালিকা প্রকাশ করল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও কামারেডি ও গজওয়েল এই দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) প্রধান কে চন্দ্রশেখর রাও আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করলেন।
আরও পড়ুন:
অর্থমন্ত্রী থান্নেরু হরিশ রাও সিদ্ধিপেট কেন্দ্র থেকে এবং শিক্ষামন্ত্রী পাটলোল্লা সবিতা ইন্দ্র রেড্ডি মহেশ্বরম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী কালভাকুন্তলা তারাকা রামা রাও সিরসিল্লা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেসিআর জানান, যে দলের ইশতেহার ১৬ অক্টোবর প্রকাশিত হবে ওয়ারঙ্গাল থেকে।' সেইসঙ্গে রাও স্পষ্টবার্তা দেন, কেউ দলবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।আরও পড়ুন:
প্রসঙ্গত, চলতি বছরের শেষের দিকেই তেলেঙ্গানায় বিধানসভার ভোট।
যদিও এখনও পর্যন্ত ভোট নির্ঘন্ট ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই সোমবার তেলেঙ্গানার ১১৯ বিধানসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্যের শাসকদল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। গত নির্বাচনে জিতে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন কেসিআর। এবার জিতলেই হ্যাটট্রিক করবেন।