পুবের কলম, ওয়েবডেস্ক: ফোনে আড়িপাতার অভিযোগে অভিযুক্ত হলেন তেলেঙ্গানার প্রাক্তন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান টি প্রভাকর রাও। নির্বাচনের ঘটনায় এই নাম সামনে আসাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, এই মুহূর্তে রাও মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সূত্রের খবর, রাও কে অবৈধভাবে চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বাধীন পূর্ববর্তী বিআরএস সরকারের সময় বিরোধী নেতাদের ফোন ট্যাপ করে ইলেকট্রনিক ডেটা সংগ্রহ করেছিলেন। প্রাক্তন প্রধান টি প্রভাকর রাওয়ের হায়দরাবাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
এমনকি তার বাড়ির নিকটবর্তী একাধিক এলাকা সহ সহ তেলেগু বৈদ্যুতিন সংবাদমাধ্যম আই নিউজ এর প্রতিষ্ঠাতা শারভান রাওয়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়। শারভান রাও দেশের বাইরে ছিলেন বলে জানা গেছে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান ফোনে আড়িপাতার সামগ্রীগুলি ইসরাইল থেকে আনা হয়েছিল। ঘটনার তদন্তে নেমেছেন তেলেঙ্গানার একাধিক পুলিশ আধিকারিক। ঘটনায় সন্দেহের তালিকায় স্ক্যানারে রয়েছেন প্রায় ৩০ জন পুলিশ কর্মী।আরও পড়ুন:
ঘটনায় তিনজন - অতিরিক্ত এসপি ভুজঙ্গা রাও এবং তিরুপাথান্না, এবং ডেপুটি এসপি প্রণিত রাও - ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। পুলিশ বলেছে যে গত সপ্তাহে গ্রেফতার হওয়া ভুজঙ্গা রাও এবং থিরুপাথান্না বেআইনিভাবে ব্যক্তিগত ব্যক্তিদের নজরদারি করার এবং প্রমাণ নষ্ট করার কথা স্বীকার করেছেন। ঘটনায় একাধিক পুলিশ আধিকারিকের নাম জড়িয়েছে। রাধা কিশান রাও - যিনি সিটি টাস্কফোর্সে কর্মরত ছিলেন অভিযুক্ত হিসাবে তার নাম সামনে এসেছে। তার জন্যও একটি লুক-আউট নোটিশ জারি করা হয়েছে। এই মামলায় তেলঙ্গানার আরও বেশ কয়েকজন পুলিশ অফিসারকে জড়িত বলে খবর। একজন বিআরএস নেতাও নাম নিয়েও জল্পনা ছড়িয়েছে।