পুবের কলম, ওয়েবডেস্ক: তীব্র দাহদহে পুড়ছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি। ভোর না হতেই চড়া রোদে রাস্তায় বের হওয়া কঠিন হয়ে পড়ছে। এই অবস্থায় ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত হিট ওয়েভের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় অতি প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার কলকাতার তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস।
আরও পড়ুন:
[caption id="attachment_113110" align="aligncenter" width="453"]
মরীচিকা (ছবি-সন্দীপ সাহা)[/caption]
বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনার জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছ। জেলাগুলিতে জারি হলুদ সতর্কতা। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুই দিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গে গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।
মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুরে উষ্ণ আবহাওয়ার পরিবেশ থাকবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস।আরও পড়ুন:
[caption id="attachment_113111" align="aligncenter" width="435"]
তীব্র গরমে ফাঁকা রাস্তা (ছবি-সন্দীপ সাহা)[/caption]
অর্থাৎ কলকাতার তাপমাত্রাও এদিন ছুঁয়ে ফেলল ৪০ ডিগ্রির গণ্ডি। স্বাভাবিকের থেকে সর্বোচ্চ তাপমা ৫ ডিগ্রি বেশি হওয়ায় তাপপ্রবাহের কবলে পড়ল কলকাতাও৷ তাপমাত্রা আরও বাড়তে পারে শনিবার। কলকাতা ও সংলগ্ন এলাকায় রবিবারের মধ্যে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
আরও পড়ুন:
ttসোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে আবহাওয়ার পরিবর্তন হবে, সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে। একদিকে তাপপ্রবাহ থাকলেও অন্যদিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলায়। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টি চলবে।