পুবের কলম, ওয়েবডেস্ক: গুজরাটের রাজকোটের এক গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড। এখনও পর্যন্ত আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ২৪ জন জনের। মৃতদের মধ্যে রয়েছে ৯ জন শিশুও। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার বিকেলের ঘটনা।
এদিকে ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে গেমিং জোনের মালিক ও ম্যানেজার। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
সূত্রের খবর, এদিন অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধারকাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ।
এখনও পর্যন্ত ২৪ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট জানা যায়নি। অনুমান করা হচ্ছে, এসির শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা। ইতিমধ্যে সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ।