যুব সমাজের উদ্দেশে ফের সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রকাশিত তাঁর ভিডিওর ব্যাপক সাড়া পাওয়ার পর শুক্রবার রাতে নতুন বার্তায় তরুণ-তরুণীদের ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন:
শুক্রবার রাত প্রায় ১১টার দিকে প্রকাশিত ৪০ সেকেন্ডের ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, “থ্যাঙ্ক ইউ, ফ্রেন্ডস। গতকাল গভীর রাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আপনারা আমার ভিডিও দেখে যেভাবে মতামত, পরামর্শ ও প্রতিক্রিয়া জানিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ।
” তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই যোগাযোগ আরও সক্রিয়ভাবে বজায় থাকবে।আরও পড়ুন:
ভিডিওর ক্যাপশনে প্রধানমন্ত্রী লেখেন, “গতকাল যারা আমার ভিডিও দেখেছেন এবং মূল্যবান পরামর্শ পাঠিয়েছেন, সেই সব তরুণ-তরুণীকে আন্তরিক ধন্যবাদ।”
আরও পড়ুন:
উল্লেখ্য, বৃহস্পতিবারের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তাঁর পরিচিত ‘মিত্রো’ সম্বোধনের পরিবর্তে ‘ফ্রেন্ডস’ শব্দটি ব্যবহার করেন। শুক্রবারও একই সম্বোধন বজায় রাখেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, জেন জ়ি বা নতুন প্রজন্মের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যেই এই পরিবর্তন।
আরও পড়ুন:
এর আগে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রীদেরও ইনস্টাগ্রামে সক্রিয় হয়ে তরুণদের সঙ্গে সংযোগ বাড়াতে এবং ‘রিল’ তৈরির পরামর্শ দেন বলে জানা যায়। সেই পরামর্শের পর নিজেই সামাজিক মাধ্যমে সক্রিয় হয়ে নতুন ভিডিও প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন:
বৃহস্পতিবারের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানান, নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে একটি নতুন বিলের খসড়া প্রস্তুত হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা শেষে সংসদে বিলটি পাসের উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন:
এরই মধ্যে সমাজকর্মী সোনম ওয়াংচুক সরকারের আশ্বাস পাওয়ার পর অনশন প্রত্যাহার করলেও, ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলন চলবে।