পুবের কলম ওয়েবডেস্কঃ প্রতিবেশীদের মধ্যে বচসার জেরে এবার অ্যাসিড হামলার ঘটনা ঘটল খাস কলকাতায়। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নোনাডাঙা রেল কলোনিতে।
আরও পড়ুন:
অ্যাসিড হামলার জেরে গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনই মহিলা। খোদ কলকাতা শহরের বুকে এই ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। আটক করা হয়েছে চারজনকে।আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের কথায় মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ কয়েকজন প্রতিবেশী এক ব্যক্তির বাড়ি চড়াও হন বলে অভিযোগ। ওই দম্পতির মেয়ে ও তার প্রেমিককে নিয়ে কিছু কথা বলেন। এরপর চরমে ওঠে বচসা। এরপর ওই দম্পতি ঘরের ভেতর থেকে অ্যাসিড নিয়ে এসে ছুঁড়ে দেন বলে অভিযোগ। চার অ্যাসিড আক্রান্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে আনন্দপুর থানার পুলিশ