পূবের কলম ওয়েবডেস্কঃ পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না। সাধারণ মানুষের মনে জাগিয়ে দেয় প্রশ্ন ও কৌতূহল! মনে করিয়ে দেয় আল্লাহ্ চাইলেই কি না পারেন। আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে কিছুই অসম্ভব নয়।
নাহলে তিন মাসের বাছুর কখনও দুধ দেয়! শুনতে অবাক লাগলেও এই ঘটনা সত্য। এমনই বিস্ময়কর ঘটনার সাক্ষী থাকছে তুফানগঞ্জ।আরও পড়ুন:
গৃহস্থের পোষা গরুর বাচ্চা হয়েছে মাত্র তিন মাস আগে।
যেই বাছুরটির এখন দুধ খাওয়ার বয়স, সে এই বয়সে দিচ্ছে দুধ। গোটা ঘটনায় আলোড়ন পরে গেছে ওই গ্রামে।আরও পড়ুন:
রবিবার অবাক করা এই ঘটনার সাক্ষী থাকল তুফানগঞ্জের ছাটগেন্দিগুড়ি এলাকা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সেই বাছুরটিকে দেখতে এলাকায় ভিড় জমান স্থানীয়রা।
সকলের মুখে একই কথা 'এমন কাণ্ড কোনওদিন দেখিনি!'আরও পড়ুন:
বাছুরের মালিক সিদ্দিক আলি মিয়া জানান, 'আজ সকালেই দেখলাম বাছুরটি দুধ দিচ্ছে। তিনি আরও বলেন, এর আগে কোনওদিন এমন ঘটনা দেখিনি। এটা হয়ত আল্লাহর কুদরতি!' তবে তিনি ইতিমধ্যেই পশু চিকিত্সকের পরামর্শ নিয়েছেন, তবে গ্রামের ডাক্তারের সঙ্গে কথা বলে কোনও লাভ হয়নি। তাই তিনি শহরের কোনও ডাক্তারের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করার চিন্তা ভাবনা করছেন।