পুবের কলম ওয়েবডেস্ক: মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান বলতে চাপ দেওয়া হচ্ছে কাশ্মীরের মুসলিমদের। আর এই চাপ সৃষ্টি করছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মেহবুবা মুফতি। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। তিনি এই ঘটনার তদন্ত দাবি করেন। পাশাপাশি ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে ফের একবার বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন।
আরও পড়ুন:
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতির একটি টুইট ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে শনিবার তিনি টুইট করেন। মেহবুবা মুফতি লেখেন, “পুলওয়ামার একটি মসজিদে সেনার ৫০ আরআর জওয়ান প্রবেশ করে মুসলিমদের জয় শ্রী রাম স্লোগান দিতে বাধ্য করার খবর শুনে হতবাক হয়েছি। যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানে উপস্থিত ছিলেন তখন এটি ঘটেছিল।"
আরও পড়ুন:
মুফতি আরও লিখেছেন, "অমিত শাহের সফরের আগে এই ধরণের উস্কানিমূলক কাজ আমাকে অবাক করেছে।" লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে ট্যাগ করে তিনি বলেন, “এই ঘটনার অবিলম্বে তদন্ত করা উচিত।”