আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: চিকিৎসায় সাড়া দিচ্ছেন না ফুটবল সম্রাট পেলে।ব্রাজিলের সংবাদপত্র ফোলহা ডে সাওপাওলো জানিয়েছে এই কিংবদন্তী ফুটবলারের শরীরে কাজ করছে না কেমো থেরাপি, তাঁকে প্যালিয়াটিভ কেয়ারে রাখা হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য গত মঙ্গলবার হৃদযন্ত্রের সমস্যা এবং শরীর ফুলে যাওয়ার সমস্যা নিয়ে ব্রাজিলের তিনবারের ফুটবল বিশ্বকাপ জয়ী দলের সদস্য পেলেকে ভর্তি করা হয় হাসপাতালে। সাওপাওলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
সঙ্গে আছেন স্ত্রী মার্সিয়া, এবং ব্যক্তিগত পরিচারিকা।আরও পড়ুন:
রাজিলের হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে গণ্য করা হয় পেলেকে। তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার।
ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে বিখ্যাত, ১৯৪০ সালের ২৩শে অক্টোবর তাঁর জন্ম। ক্লাব ও দেশের হয়ে ১,৩৬৩টি ম্যাচ খেলে মোট ১,২৮১টি গোল করেছেন যা বিশ্ব রেকর্ড।আরও পড়ুন:
ক্যানসার বিশেষজ্ঞরা জানিয়েছেন প্যালিয়েটিভ কেয়ার তখনই দেওয়া হয় যখন একজন রোগীর শরীর আর কোনরকম চিকিৎসায় সাড়া দেয়না। এই পর্যায়ে রোগীর শারীরিক যন্ত্রণা উপসম করাই একমাত্র কাজ একজন চিকিৎসকের।