পুবের কলম, ওয়েবডেস্ক: ফের শুরু হল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন জেদ্দা টাওয়ার নির্মাণের কাজ। জেদ্দা ইকোনমিক কোম্পানি (জেইসি) সৌদি আরব কিংডম (কেএসএ) জেদ্দা টাওয়ার প্রকল্পের নির্মাণ পুনরায় শুরু করেছে। ডেভলপাররা ইতিমধ্যেই এই বছরের শেষের মধ্যেই বিশ্বের এই তাক লাগানো উঁচু ভবন নির্মাণ করতে ঠিকাদারদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। হাজার মিটারের উঁচু টাওয়ারের কাঠামোটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন।
আরও পড়ুন:
কিংডম হোল্ডিং কোম্পানির সিইও তালাল ইব্রাহিম আলমাইমান, অফিসিয়াল দরপত্র জারি করার বিষয়টি নিশ্চিত করেছেন। আমন্ত্রিত কোম্পানিগুলির মধ্যে রয়েছে আলমাবানি (স্থানীয়), বাওয়ানি (স্থানীয়), চায়না হারবার (চিন),চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (চিন), সিসিসি লেবানন ( একত্রিত ঠিকাদার কোম্পানি), এল-সিফ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টিং( স্থানীয়), হুন্ডাই ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন (দক্ষিণ কোরিয়া), মুহাম্মদ আবদুল মোহসেন আল-খারাফি অ্যান্ড সেন্স (কুয়েত), নেসমা এবং অংশীদার (স্থানীয়), পাওয়ারচিনা (চিনা), স্যামসং সি+টি
আরও পড়ুন:
(দক্ষিণ কোরিয়া), সউদি ফ্রেসিনেট (স্থানীয়),স্কানস্কা (সুইডেন), স্টারবার্গ (ইউরোপ)। তিনমাসের মধ্যে কত টাকা খরচ পড়তে পারে, তার আনুমানিক মূল্য নির্ধারণ করতে বলা হয়েছে কোম্পানিগুলিকে। স্থানীয় এবং আন্তর্জাতিক অংশীদারদের দ্বারা গঠিত যৌথ উদ্যোগে কাজ শুরু করবে কোম্পানিগুলি।
২০১৩ সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল। এর পর ফের শুরুর পর ২০১৮ সালে কাজ থমকে যায়।আরও পড়ুন:
একুশ শতকের বিস্ময় হিসেবে আবির্ভূত হয়ে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের ‘বুর্জ খলিফা’। রকেটের মতো দেখতে এই ভবনটির উচ্চতা ছিল ৮২৮ মিটার (দুই হাজার ৭১৭ ফুট)। কিন্তু বুর্জ খলিফার সেই দম্ভকে গুঁড়িয়ে দিতে সৌদি আরব তৈরি করে এক কিলোমিটার (প্রায় ৩৩০০ ফুট) উচ্চতার ভবন ‘জেদ্দা টাওয়ার’।