পারিজাত মোল্লা: অতি সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকায় পরপর কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। লিখিত অভিযোগ দায়েরের কয়েকদিনের মধ্যেই চুরির ঘটনাতে কিনারা করলো মঙ্গলকোট থানার পুলিশ। শনিবার বিকেলে কাটোয়ায় এসডিপিও কৌশিক বসাক এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরেন।জানা গেছে, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জির নির্দেশে সাব ইনস্পেকটর সামাউর রহমান সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য সোর্স গুলি ব্যবহার করে মন্দির চুরিতে মূল পান্ডা নন্দন নাথ কে আউশগ্রামের গুসকরা থেকে গ্রেপ্তার করে থাকেন। গত শুক্রবার কাটোয়া মহকুমা আদালতে এসিজেম এজলাসে পেশ করা হলে ধৃতের ৩ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ জারি করা হয়।
গত সপ্তাহে মঙ্গলকোটের মাজিগ্রামে সাকোম্বারি মাতা মন্দিরে চুরি হয়। অন্নপূর্ণা মায়ের মূর্তি, পূজার থালা বাসন, রুপোর চেন, মুকুট এবং পৈতে, সোনার চোখ ও টিপ্ ইত্যাদি চুরি হয়। গত ১৮ জুন স্বপন কুমার বটব্যাল (মন্দিরের সেবায়িত) এর অভিযোগে মঙ্গলকোট থানার পুলিশ তদন্তে নামে।কাটোয়ার শ্রীখণ্ড এলাকার নন্দন নাথ কে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে ৩ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ হয়।পুলিশি হেফাজতে তদন্তকারী পুলিশ অফিসার চুরি যাওয়া সামগ্রী গুলি উদ্ধার করা হয়। এই চুরিতে আর কারা যুক্ত তার খোঁজ চলছে বলে জানান মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি।এলাকা সুত্রে প্রকাশ, গত সপ্তাহে এক রাতে মঙ্গলকোটের মাজিগ্রামের পরপর ৪ টি মন্দিরে হানা দিয়ে প্রাচীন মূর্তি ছাড়াও কয়েক হাজার টাকার স্বর্ণালঙ্কার ও কাঁসা পিতলের বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীদল । চুরি হওয়া মন্দিরগুলির মধ্যে রয়েছে মাজিগ্রামের শতাব্দী প্রাচীন গ্রাম্যদেবী শাকম্ভরী দেবীর মন্দিরও । খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যায় মঙ্গলকোট থানার পুলিশ ।স্থানীয় সূত্রে জানা গেছে, মাজিগ্রামের শাকম্ভরী দেবীর মন্দির,শাকম্ভরী মন্দিরের পাশে একটি শিবমন্দির, গ্রামের দত্ত পরিবারের কালী মন্দির এবং একটি নারায়ণ মন্দিরে গত সপ্তাহে এক রাতে হানা দিয়েছিল দুষ্কৃতীরা । তার মধ্যে শাকম্ভরী মন্দিরের একাধিক তালা ভেঙে লুটপাট চালানো হয়েছে । মন্দিরের সেবাইত স্বপন কুমার বটব্যাল জানান,-'দেবীর পাথরের প্রতিমার সোনার চোখ, মাথার মুকুট, অষ্টধাতূর মঙ্গলচণ্ডীর মূর্তি,রূপোর সাপ ও রূপোর একটি শিবলিঙ্গ সহ প্রায় ৫০ হাজার টাকার গহনা চুরি হয়ে গিয়েছে' । বাকি মন্দিরগুলিতে দেবদেবীর সোনারুপোর গহনাসহ নিত্যসেবার যাবতীয় কাঁসা পিতলের বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীদল । ঠিক এইরকম পরিস্থিতিতে মঙ্গলকোট থানার পুলিশ মন্দির চুরিতে বড়সড় সাফল্য পেল।জানা গেছে, মঙ্গলকোটের বিভিন্ন সড়কপথে বিশেষত মোড় গুলিতে উন্নতমানের সিসিটিভি ক্যামেরা বসিয়েছে স্থানীয় থানার পুলিশ। এলাকায় চুরি ছিনতাই রুখতে এবং তার কিনারা করতে মঙ্গলকোট থানায় রয়েছে অপরাধ দমন শাখা। সাব ইনস্পেকটর সামাউর রহমানের নেতৃত্বে জনা দশেক পুলিশ কর্মী রয়েছেন।
ইমামা খাতুন
প্রকাশিত:
২৫ জুন ২০২৩, ০৮:০৫
আরও খবর
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কিরেন রিজিজুর মন্তব্যে বিতর্ক
দিল্লিতে মানসিক ভারসাম্যহীন মুসলিম বৃদ্ধাকে যৌন হেনস্থা, গ্রেফতার বিষ্ণু
মাঝ আকাশে ইঞ্জিনে সতর্কবার্তা পাওয়ার পর জেদ্দাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি কান্নুরে ফিরে আসে
বিধ্বস্ত মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিদ্বেষমূলক গান, নেওয়া হচ্ছে না কার্যকরী ব্যবস্থা
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিদ্বেষমূলক গান, নেওয়া হচ্ছে না কার্যকরী ব্যবস্থা
এবার অবৈধ মাটি কাটায় নাম জড়ালো অভিষেকের, থানায় অভিযোগ বিজেপি নেতার
এবার অবৈধ মাটি কাটায় নাম জড়ালো অভিষেকের, থানায় অভিযোগ বিজেপি নেতার
তৃণমূল নেতার ভাড়াবাড়িতে ত্রাণসামগ্রী লুট, ৪ বিজেপি নেতাকে শোকজ
তৃণমূল নেতার ভাড়াবাড়িতে ত্রাণসামগ্রী লুট, ৪ বিজেপি নেতাকে শোকজ
কালীঘাটে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় ধৃত ২
কালীঘাটে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় ধৃত ২
‘মমতা আমাকে শেয়ারিংয়ে নিন’, ফের তৃণমূলনেত্রীর পাশে থাকার বার্তা হুমায়ুন কবীরের
‘মমতা আমাকে শেয়ারিংয়ে নিন’, ফের তৃণমূলনেত্রীর পাশে থাকার বার্তা হুমায়ুন কবীরের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর