২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোগী ঠেলে নিয়ে যাওয়ার দিন শেষ, কলকাতা মেডিক্যাল কলেজ চালু হচ্ছে ই-স্ট্রেচার

সেখ কুতুবউদ্দিন:  হাসপাতালের এক ওয়ার্ড থেকে অন্যত্র বা ইনভেসটিগেশন সেন্টারে নিয়ে যেতে রোগীর পরিবারকেই স্ট্রেচার ঠেলতে হয়। এবার আর রোগী পরিবারকে হাসপাতাল চত্বরের এক জায়গা থেকে অন্যত্র ঠেলে নিয়ে যেতে হবে না।
হাসপাতাল চত্বরে রোগী স্থানান্তরের জন্য থাকবে ই-স্ট্রেচার। হাসপাতালের কর্মীরাই এই -ই-স্ট্রেচার চালিয়ে নিয়ে যাবেন।

পুরোপুরি ব্যাটারি চালিত এই স্ট্রেচার ব্যবহার খুব  দ্রুত শুরু হয়ে যাবে বলে পুবের কলমকে জানান কলকাতা মেডিক্যাল কলেজের এমএসভিপি ডা. অঞ্জন অধিকারি। তিনি বলেন, রোগী- পরিবারের সুবিধার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে দুটি স্ট্রেচার দিয়ে শুরু করা হচ্ছে। আগামীতে হাতে টানা স্ট্রেচার  বাদ দিয়ে ই-স্ট্রেচার বেশি গুরুত্ব দেওয়া হবে। রাজ্যের মধ্যে এই উদ্যোগ মেডিক্যাল কলেজে প্রথম বলে জানান এমএসভিপি।

এই বিষয়ে এদিন কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারমান ডা. সুদীপ্ত রায় প্রতিবেদককে বলেন, রোগী পরিষেবা উন্নত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আর রোগীর পরিবারের সদস্যদের ঠেলে নিয়ে যেতে হবে না। কর্মীরাই ই- স্ট্রেচার  চালিয়ে নিয়ে যাবে। রোগীর সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন।

অনেক সময় অভিযোগ ওঠে, রোগীকে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়ার জন্য সময় মত স্ট্রেচার বা ট্রলি মেলে না। এমত অবস্থায় হাসপাতালের কোন কর্মীও এগিয়ে আসে না বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় হামেশাই। সেই সমস্যা দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বত্র ই-স্ট্রেচার  চালু হলে হাসপাতালের রোগীরা স্বস্তি পাবে বলে জানান রোগী পরিবারের সদস্যরা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইউনূস সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতির বিস্ফোরক অভিযোগ: ‘আমায় বারবার অপমান করা হয়েছে’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রোগী ঠেলে নিয়ে যাওয়ার দিন শেষ, কলকাতা মেডিক্যাল কলেজ চালু হচ্ছে ই-স্ট্রেচার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার