আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ কন্যা সন্তান মানে পরিবারের বোঝা নয়। এখনও যখন অহরহ ঘটে চলেছে কন্যা ভ্রুণ হত্যা, সদ্যোজাত কন্যা সন্তান কে রাস্তায় ফেলে দেওয়ার মত ঘটনা। তখন মেয়ে হয়েছে খবর পেয়েই তাকে পালকি করে ঘরে আনল পরিবার। বিহারের এই ঘটনার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন:
হাসপাতাল থেকে মেয়ে বাড়িতে আসার সময় তাকে বরণ করার আয়োজন করা হয় ধুমধাম করে।
শুধু তাই নয়, ব্যান্ড বাজিয়ে এবং সুসজ্জিত পালকিতে সাজিয়ে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয় ঘরের লক্ষ্মীকে। এছাড়াও, মহিলারাও তাকে স্বাগত জানাতে মঙ্গল গান গাইতে থাকেন। অপরদিকে, বাড়ির অন্যান্য সদস্যরাও বাদ্যের তালে তালে পুরো বিষয়টি উপভোগ করতে থাকেন।আরও পড়ুন:
একরত্তির বাবা, মা এর নাম বাবার নাম হলো মায়ঙ্ক ও স্নেহা কুমারী। সংবাদ সংস্থা কে তাঁরা জানিয়েছেন সমাজকে একটা বার্তা দিতে চাইলেন তাঁরা। তাদের প্রথম সন্তানের আগমন বার্তাটা এভাবেই স্মরণীয় করে রাখলেন।
আরও পড়ুন: