মোল্লা জসিমউদ্দিন: শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে অনুব্রত মন্ডলের জামিন বিষয়ক মামলার শুনানি চলে । আরও আড়াই মাস দিল্লির তিহাড় জেলেই থাকতে হবে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। অনুব্রতর জামিনের আবেদনের শুনানি ১০ সপ্তাহ পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। এরফলে আপাতত স্বস্তি মেলার কোনও সম্ভাবনা নেই। উল্লেখ্য, গত ২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই।
আসানসোল সিবিআই আদালতে প্রথমদিকে এই মামলা চলে। অনুব্রত মণ্ডলকে আসানসোলের সংশোধনাগারেই বন্দি ছিলেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দিল্লিতে নিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। তিহাড় জেলে আপাতত বন্দি দাপুটে তৃণমূল নেতা।দীর্ঘদিন ধরেই জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনুব্রত। কখনও দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট, কখনও দিল্লি হাইকোর্ট। কিন্তু কোনও আদালতেই স্বস্তি মেলেনি। সম্প্রতি সুপ্রিম কোর্টেও আবেদন করেন তিনি। সেই মামলার শুনানি ছিল শুক্রবার। কিন্তু শীর্ষ আদালত ১০ সপ্তাহের জন্য শুনানি স্থগিত করে দিল। জুলাই মাসে ফের মামলার শুনানি হওয়ার কথা। ততদিন তিহাড়ই অনুব্রতর ঠিকানা হতে চলেছে। তৃণমূল নেতার জামিনের আবেদন আগেই নাকচ করে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। দিল্লি হাইকোর্টে এখনও একটা মামলা চলছে । তবে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন হাইকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ইমামা খাতুন
প্রকাশিত:
১০ মে ২০২৪, ১৪:১৯
আরও খবর
মার্কিন-ইরান শান্তিচুক্তি সত্ত্বেও লেবানন ইস্যুতে অনড় নেতানিয়াহু
চুড়ান্ত রায়দান অবধি জাতীয় গান না গাইলে যেন কোন শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়; হাইকোর্ট
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কিরেন রিজিজুর মন্তব্যে বিতর্ক
দিল্লিতে মানসিক ভারসাম্যহীন মুসলিম বৃদ্ধাকে যৌন হেনস্থা, গ্রেফতার বিষ্ণু
মাঝ আকাশে ইঞ্জিনে সতর্কবার্তা পাওয়ার পর জেদ্দাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি কান্নুরে ফিরে আসে
মাঝ আকাশে ইঞ্জিনে সতর্কবার্তা পাওয়ার পর জেদ্দাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি কান্নুরে ফিরে আসে
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিদ্বেষমূলক গান, নেওয়া হচ্ছে না কার্যকরী ব্যবস্থা
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিদ্বেষমূলক গান, নেওয়া হচ্ছে না কার্যকরী ব্যবস্থা
এবার অবৈধ মাটি কাটায় নাম জড়ালো অভিষেকের, থানায় অভিযোগ বিজেপি নেতার
এবার অবৈধ মাটি কাটায় নাম জড়ালো অভিষেকের, থানায় অভিযোগ বিজেপি নেতার
তৃণমূল নেতার ভাড়াবাড়িতে ত্রাণসামগ্রী লুট, ৪ বিজেপি নেতাকে শোকজ
তৃণমূল নেতার ভাড়াবাড়িতে ত্রাণসামগ্রী লুট, ৪ বিজেপি নেতাকে শোকজ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের