পুবের কলম প্রতিবেদক: একাধিক প্রকল্পে কেন্দ্র সরকারের কাছে টাকা পাবে পশ্চিমবঙ্গ সরকার। সেই বকেয়া টাকা আদায়ের জন্যে আ¨োলনের ঘোষণা করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। এমনিতেই আবাস যোজনার টাকা নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে তরজা দীর্ঘদিন ধরেই চলছে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভামঞ্চ থেকে জানিয়েছেন, কেন্দ্র এই প্রকল্পে একটি টাকাও বাংলাকে দেবে না।
তাই মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কেন্দ্র টাকা না দিলেও রাজ্য নিজেই নিজের টাকা থেকে আবাস প্রকল্পের ঘর বানিয়ে দেবে। শুধু তাই নয়, একশো দিনের টাকা দিচ্ছে না সরকার। এই প্রকল্প নিয়েও ইতিবাচক সরকার। খেলা হবে নাম দিয়ে রাজ্যের টাকাতেই কাজ হবে বলে জানান মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বাংলায় আবাস যোজনার ১১ লক্ষ বাড়ি নিজেরাই করতে চলেছে রাজ্য সরকার।আরও পড়ুন:
২১ জুলাইয়ের মঞ্চ থেকেও শুক্রবার মুখ্যমন্ত্রী এ নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করেন। শুক্রবার ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য সরকারের টাকায় ২০২৪-এর মধ্যেই বাড়ি তৈরি হবে। সে অর্থ কোথা থেকে আসবে তাও একপ্রকার ঠিক হয়ে গিয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
রাজ্য প্রশাসনের একাংশের অনুমান, সরকারি একাধিক প্রকল্পের থেকে টাকা কাটছাঁট করেও করা হতে পারে। আবার দরকার পড়লে ঋণ নিয়ে হলেও এই বাড়ি করা হবে।
যদিও মুখ্যমন্ত্রী এখনও নিশ্চিত করে টাকার উৎস না বললেও তিনি টাকা জোগাড় হয়ে গিয়েছে বলেই দাবি করেছেন। রাজ্যের ভাঁড়ার কিছুটা হলেও শূন্য, ফলে ১১ লক্ষ বাড়ি করতে হলে ঋণ নিতে হবে বলেই মনে করছেন অনেকে।আরও পড়ুন:
সূত্র বলছে, এখনও পর্যন্ত ১১ লক্ষ ১ হাজার ৭৫৭জন উপভোক্তার নাম আবাস প্লাসের বাড়ির জন্য অনুমোদন পেয়েছে। যা করতে খরচ পড়বে আনুমানিক ১৩৫৬৮ কোটি টাকা। চূড়ান্ত অনুমোদনের পরে মূলত ৬০ শতাংশ টাকা কেন্দ্রের এবং ৪০ শতাংশ রাজ্যের টাকা রাজ্যের দেওয়ার কথা। কিন্তু কেন্দ্র দুর্নীতি হয়েছে এই অভিযোগ কোনও টাকা দেয়নি। রাজ্য সরকারকে এই টাকা জোগাড় করতে হবে এই আবাসের বাড়ি তৈরি করতে। ফলে এটাই দেখার টাকা কোথা থেকে জোগাড় করে সরকার।
আরও পড়ুন: