০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গার্হস্থ্য হিংসার বহিঃপ্রকাশ দাঁত দিয়ে স্ত্রীর নাক ছিঁড়ল স্বামী

পুবের খবর ওয়েবডেস্কঃ খোরপোশ মামলা প্রত্যাহার না করাই কাল হল। রাগে দাঁত দিয়ে স্ত্রীর নাক ছিঁড়ে নিল স্বামী।  মধ্যপ্রদেশের রতলাম জেলা গার্হস্থ্য হিংসার আর এক বর্বরোচিত ঘটনার সাক্ষী রইল। আহত মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

২০০৮ সালে আলোটের টিনা মালীর সঙ্গে উজ্জয়িনীর ঝুঠাবদ গ্রামের বাসিন্দা দিনেশের বিয়ে হয়। টিনার বক্তব্য অনুসারে– দিনেশ কোনও কাজই করত না। উলটে বিয়ের পর থেকেই তাঁর উপর শারীরিক মানসিক অত্যাচার চালাত।  স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে দুই মেয়েকে নিয়ে টিনা বাপের বাড়ি ফিরে যায়। সেখানেই লোকের বাড়ি রান্নার কাজ করে জীবিকানির্বাহ শুরু করে। ২০১৯ সালে স্বামীর বিরুদ্ধে আদালতে খোরপোষের মামলা করে টিনা। এরপরই রণমূর্তি ধরে তাঁর স্বামী। প্রথমে মামলা প্রত্যাহার করার জন্য টিনার উপর চাপ দিতে থাকে। 

রবিবার দুপুরে দিনেশ অঞ্জুমান কলোনীতে টিনার বাড়িতে পৌঁছায় এবং টিনা এবং তাঁর সন্তানদের মারধর শুরু করে। এই ঘটনা চালাকালীনই দিনেশ তাঁর স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে নিয়ে পালায় বলে অভিযোগ।  প্রতিবেশিরাই আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ টিনার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে এবং তাঁর স্বামীকে হেফাজতে নেয়।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গার্হস্থ্য হিংসার বহিঃপ্রকাশ দাঁত দিয়ে স্ত্রীর নাক ছিঁড়ল স্বামী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার