পুবের কলম,ওয়েবডেস্ক: ফের সাহস দেখাল বাম শাসিত রাজ্য কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। দেশের প্রথম রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব পাশ করাল কেরল সরকার। যদিও কেন্দ্র এখনও চলতি বাদল অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি বিল সংসদে পেশ করার কোনও ইঙ্গিত দেয়নি। তার আগেই অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব পাশ করে একধাপ এগিয়ে রইল পিনারাই সরকার। তবে শীঘ্রই যে এই বিল সংসদে পেশ হতে পারে, সে সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মঙ্গলবার কেরল রাজ্যের বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিরোধী প্রস্তাব পেশ করেন খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন । তিনি দাবি করেন, কেন্দ্র অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কোনও বিল আনলে সেটা হবে একপাক্ষিক এবং তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত। আসলে বিজেপি  সরকার সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রকে বদলে দিতে চাইছে। কেরলের মুখ্যমন্ত্রী দাবি করেন, সংবিধান অনুযায়ী ভারতের প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে সেটা ছিনিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র।

https://twitter.com/ANI/status/1688824670068609025?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1688824670068609025%7Ctwgr%5E74b9a6f753b88c9e9e032161e1fa5fa76e7331a9%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Fsocially%2Findia%2Funiform-civil-code-kerala-assembly-has-passed-the-resolution-unanimously-against-ucc-233795.html