পুবের কলম,ওয়েবডেস্ক: প্রতি বছরের মতো এবারও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’। এই তালিকায় মুসলিম শাসক, ইসলামি আলোচকের পাশাপাশি রয়েছেন দাঈ, মুফতি ও আলেমরাও।
আরও পড়ুন:
‘দ্য মুসলিম ৫০০: ৫০০ ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৪’ শীর্ষক ওই তালিকায় ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে উঠে এসেছেন মালয়েশীয় মুসলিম দার্শনিক সাইয়েদ মুহাম্মদ নাকীব আল আত্তাস। ‘ওম্যান অব দ্য ইয়ার’ তথা বর্ষসেরা নারী হিসেবে নির্বাচিত হয়েছেন সোমালিয়ার অষ্টম বিদেশমন্ত্রী এডনা আদান ইসমাইল।
আরও পড়ুন:
তিনি একজন নার্স মিডওয়াইফ, অ্যাক্টিভিস্ট, ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সোমালিল্যান্ডের প্রথম মহিলা বিদেশমন্ত্রী ছিলেন। তালিকায় প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের শীর্ষে আরও রয়েছেন ইয়েমেনের সুন্নি সুফি আলেম শায়খ হাবিব উমর বিন মুহাম্মদ বিন সালিম বিন হাফিজ।
আরও পড়ুন:
এই তালিকার শীর্ষের দিকে রয়েছেন সউদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও। কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল-থানিও স্থান পেয়েছেন এতে।
আরও পড়ুন:
প্রভাবশালী মুসলিমদের তালিকায় রয়েছেন সউদি যুবরাজ বিন সালমান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, আল-আযহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমদ মুহম্মাদ আল-তাইয়েব, হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ আরও অনেকে।
আরও পড়ুন:
এবারের প্রভাবশলী মুসলিমদের শীর্ষ তালিকার একেবারে শুরুতে উপমহাদেশের আলেমরা না থাকলেও প্রথম সারির ৫০ জনের মধ্যে রয়েছেন অনেকে। আট নম্বরে আছেন পাকিস্তানের প্রাক্তন বিচারপতি ও আন্তর্জাতিক ইসলামিক স্কলার মাওলানা তাকি উসমানি। তালিকার ৩৪ নম্বরে রয়েছেন পাকিস্তানসহ উপমহাদেশে জনপ্রিয় আলেম ও দায়ি মাওলানা তারিক জামিল।