পুবের কলম ওয়েবডেস্কঃ সাধারণ মানুষের মধ্যে কি মাথা চাড়া দিচ্ছে অপরাধ প্রবণতা! সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এমনটাই মনে করছেন অপরাধ বিজ্ঞানীরা। খুব সম্প্রতি মধ্যপ্রদেশের রায়গড়ে ঘটে গিয়েছে এমনই এক শিহরণ জাগানো ঘটনা।
আরও পড়ুন:
মাথার ওপর চেপে বসেছিল ঋণের বোঝা, বুঝে উঠতে পারছিলেননা কি করে সেই টাকা শোধ করবেন।
শেষ পর্যন্ত নিজের স্ত্রীকেই হত্যা করে বসলেন তিনি। এর আগে ঋণের বোঝা কি ভাবে কমানো যায় তা নিয়ে বিস্তর ভিডিও দেখেন ওই যুবক তারপরই তিনি সিদ্ধান্ত নেন নিজের স্ত্রীকে হত্যার। তার আগে মোটা টাকার কিছু জীবনবীমা করান স্ত্রীর নামে। যার সবকটার নমিনি ছিলেন ওই যুবক।আরও পড়ুন:
এরপর স্ত্রী পূজাকে গুলি করেন তাঁর স্বামী। গুরুতর জখম অবস্থায় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান পূজা। নিজের ওপর থেকে দৃষ্টি সরানোর জন্য ওই যুবক চারজনের নামে এফআইআর দায়ের করেন । কিন্তু তদন্তে নেমে সন্দেহ হয় পুলিশের। দেখা যায় যেদিন পূজা গুলিবিদ্ধ হন সেদিন এলাকাতেই ছিলেননা চার জন। এরপর পুলিশ বদ্রীপ্রসাদকে গ্রেফতার করে জেরা করতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বিড়াল।
আরও পড়ুন: