ওবাইদুল্লা লস্কর,দক্ষিণ ২৪ পরগণা: জল যন্ত্রণায় জেরবার মন্দিরবাজারের নলপুকুর মিরপুর গ্রামের বাসীন্দারা।নিম্নচাপের জেরে টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন ঘাটেশ্বর গ্রাম পঞ্চায়েতের মিরপুর গ্রাম। গত ৫ বছর ধরে বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে গোটা গ্রাম। ঘরের মধ্যে জল ঢুকে পড়ায় দুশ্চিন্তায় প্রহর গুনছে গ্রামবাসীরা।

https://youtu.be/aHHPQ3wdef8

জল যন্ত্রণায় জেরবার মন্দিরবাজারের মিরপুর গ্রাম, এলাকাবাসির বিরুদ্ধেই অভিযোগ  পঞ্চায়েত প্রধানের

গ্রামবাসীদের অভিযোগ, গত ৫ বছর ধরে এলাকার জলনিকাশি ব্যবস্থার বেহাল দশা ফলেই একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে গোটা গ্রাম। যার জেরে দুর্ভোগে পড়তে হয় এলাকার বাসীন্দাদের। একাধিকবার নিজেদের সমস্যার কথা পঞ্চায়েতকে জানিয়ে আজও সমস্যার সমাধান হয়নি। বর্তমানে গোটা গ্রাম জলমগ্ন হয়ে পড়ায় গৃহবন্দি হয়ে পড়েছে গ্রামের বাসিন্দারা।

নোংরা জলে দেখা দিচ্ছে চর্মরোগ, বাড়ছে পোকামাকড়ের উপদ্রব শুধু তাই নয় প্লাবিত এলাকায় দেখা দিচ্ছে ডায়েরিয়া। ফলে স্বাভাবিক জনজীবন ব্যহত মিরপুর গ্রামের।

জল যন্ত্রণায় জেরবার মন্দিরবাজারের মিরপুর গ্রাম, এলাকাবাসির বিরুদ্ধেই অভিযোগ  পঞ্চায়েত প্রধানের

অবশ্য মিরপুর গ্রামের জলমগ্ন হওয়ার পেছনে গ্রামবাসীদের দায়ী করে ঘাটেশ্বর পঞ্চায়েতের প্রধান তনুশ্রী হালদার বলেন, এলাকার জলনিকাশি ব্যবস্থা অচল করেছে গ্রামের বাসীন্দারা। অবৈধভাবে দখল করে খাল ও ড্রেনের উপর বাড়ি তৈরী করেছে এলাকার একাংশ। ফলেই বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে মিরপুর গ্রাম।

জল যন্ত্রণায় জেরবার মন্দিরবাজারের মিরপুর গ্রাম, এলাকাবাসির বিরুদ্ধেই অভিযোগ  পঞ্চায়েত প্রধানের

তিনি আরো জানান, সাধারণ মানুষের যাতে জলযন্ত্রনা থেকে মুক্তি দেওয়া যায় সে বিষয়ে ব্লক প্রশাসনের সঙ্গে  কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।