পুবের কলম, ওয়েবডেস্কঃ বিশ্বে প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। প্রতিদিনই বিশ্বের কোনও না কোনও প্রান্তে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস-সহ নানা ঘটনা ঘটছে। এতে প্রাণহানির পাশাপাশি বাড়ছে বাস্তুচ্যুতদের সংখ্যা। অন্যান্য ক্ষয়ক্ষতিও হচ্ছে।
আরও পড়ুন:
এমন অবস্থায় মার্কিন আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, এ বছর বিশ্ব ২১টি বড় ধরনের ঝড়ের কবলে পড়তে পারে। এর মধ্যে ১০টির মতো হ্যারিকেন আঘাত হানতে পারে। জুন থেকে নভেম্বরেই ৩ থেকে ৬টির মতো ভয়াবহ হ্যারিকেন দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এসব প্রাকৃতিক বিপর্যয়ের পেছনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সাগরের উষ্ণতা বেড়ে যাওয়াকে দায়ী করা হচ্ছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক দুর্যোগ ত্রাণ সংস্থা শেল্টারবক্স জানায়, প্রতি বছরই বিভিন্ন ঝড়ের কারণে ১ কোটি ৯০ লক্ষের মতো মানুষ বাস্তুচ্যুত হয়। একই রকম পরিস্থিতি চলতে থাকলে আগামী ২০ বছরে অন্তত ৪০ কোটিরও বেশি ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হবে।
আরও পড়ুন:
এ সময় বাস্তুচ্যুত হয়ে পড়বেন অন্তত ২০ কোটি মানুষ। শেল্টারবক্স আরও জানায়, প্রতি বছর ছোট-বড় ঝড়ের কারণে বিশ্বের বেশকিছু অংশে জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির ঘটনাও বেশি। গতবছর ২ কোটি ৩৭ লক্ষ মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ঘরবাড়ি হারিয়েছেন।
আরও পড়ুন: