আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস (পিবিডি) উপলক্ষে আগামী ৯ জানুয়ারী একটি ডাকটিকিট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি বিদেশ মন্ত্রকের “গো সেফ, গো ট্রেন্ড” প্রচারের একটি অংশ।
আরও পড়ুন:
বিদেশ মন্ত্রকের মতে, নিরাপদ, আইনি, সুশৃঙ্খল এবং দক্ষ অভিবাসনের গুরুত্ব বোঝাতে একটি স্মারক ডাকটিকিট “গো সেফ, গো ট্রেনড” প্রকাশ
আরও পড়ুন:
করা হবে।
এছাড়াও, প্রধানমন্ত্রী ভারতের স্বাধীনতা সংগ্রামে আমাদের প্রবাসী মুক্তিযোদ্ধাদের অবদানকে তুলে ধরতে ‘আজাদি কা অমৃত মহোৎসব – ভারতীয় স্বাধীনতা সংগ্রামে প্রবাসীদের অবদান’ থিমের উপর একটি প্রথম ডিজিটাল পিবিডি প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রসঙ্গত, মধ্যপ্রদেশ সরকারের সহযোগিতায় ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ইন্দোরে ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের জন্য প্রায় ৭০টি দেশের প্রায় ৩,৫০০ প্রবাসী ভারতীয় নাম নিবন্ধন করেছেন।আরও পড়ুন: