পুবের কলম ওয়েবডেস্ক:চলছে গুজরাত বিধানসভার দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। আহমেদাবাদে সোমবার সকাল সাড়ে নটা নাগাদ রানপে নিশান পাবলিক হাইস্কুলে নিজের নাগরিক অধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী।

https://twitter.com/ANI/status/1599614358530576384?

ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1599614358530576384%7Ctwgr%5Eccdee2c84e90c45b1e0307969a61e651ec34437b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fvoting-for-phase-2-of-gujarat-assembly-election-2022-has-started-on-monday-pm-narendra-modi-has-casted-his-vote-dgtl%2Fcid%2F1389411

এইদিন ভোট দিয়ে বেরিয়ে আসার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুষ্ঠু ভোট পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান মোদি। প্রধানমন্ত্রী বলেন যে ভাবে নির্বাচন হচ্ছে, তা একটি দৃষ্টান্ত তৈরি করেছে। এত সুন্দর এবং স্বচ্ছ ভাবে নির্বাচন পরিচালনার জন্য আমি নির্বাচন কমিশনকেও আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।’’

শিলাজি অনুপম স্কুলের ৯৫ নম্বর বুথে ভোট দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ।

পাশাপাশি প্রথম দফার মতো শেষ দফাতেও সকালের দিকে কম ভোট পড়ল গুজরাতে । নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ৪.৭৫ শতাংশ । এর আগের দফাতেও শুরুর দিকে সেভাবে ভোট পড়েনি ।

৯৩ টি আসনে চলছে নির্বাচন। ভাগ্যনির্ধারণ হবে ৮৩৩ জন প্রার্থীর।যেসব হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, হার্দিক প্যাটেল, অল্পেশ ঠাকুর ৷ ১ডিসেম্বর প্রথম দফার ভোটে গুজরাতে ভোট পড়েছিল ৬৩.৩১শতাংশ ৷