০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি স্কুলে চালু হচ্ছে প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প, মিড ডে মিল পাবে প্রায় ১১ লাখের বেশি পড়ুয়া

পুবের কলম, ওয়েবডেস্কঃ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এবার থেকে চালু করা হচ্ছে প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন প্রধানমন্ত্রী মোদির সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
এই প্রকল্পের আওতায় দেশে ১১ লাখ ২০ হাজারেরও বেশি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়ারা বিনামূল্যে খাবার পাবে। এই প্রকল্পের জন্য মোট খরচ হবে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। আগামী পাঁচবছরের জন্য এই প্রকল্প চালু করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ জানিয়েছেন, বর্তমানে মিড ডে মিল সংক্রান্ত যে প্রকল্প চালু আছে, তার সঙ্গেই যুক্ত হবে প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প। রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প চালানো হবে। তবে প্রকল্পের বেশিরভাগ আর্থিক খরচ বহন করবে কেন্দ্র।
অনুরাগ ঠাকুর বলেন, আজকের বৈঠকে রেলওয়ে এবং শিক্ষা সংক্রান্ত একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানেই পুষ্টি প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও নিমাচ-রাতলাম রেললাইনের জন্য ১,০৯৫.৮৮ কোটি টাকা এবং রাজকোট-কানালুস রেললাইনের জন্য ১০৮০.৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই কাজে ১ হাজার ৯৬ কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সরকারি স্কুলে চালু হচ্ছে প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প, মিড ডে মিল পাবে প্রায় ১১ লাখের বেশি পড়ুয়া

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, বুধবার