পুবের কলম, ওয়েবডেস্ক: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর শিনজো আবের উপরে গুলি চালনার ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর বুকে ও ঘাড়ে গুলি লেগেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। ঘটনার পর পরই আততায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
শিনজো আবে জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য মন্ত্রী ছিলেন। পশ্চিম জাপানের নারা শহরে প্রচার চালানোর সময় তার ওপর পর পর দুটি গুলি চালায় আততায়ী। গুলি লাগার পরেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
গুলি চালনার পর আততায়ী সেখানে দাঁড়িয়ে ছিল। তখনই তাকে গ্রেফতার করা হয়।আরও পড়ুন:
শিনজো আবে প্রথমে ২০০৭ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এর পরবর্তীতে ফের ২০২০ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। ২০২১ সালে পদ্ম বিভূষণ পান তিনি।
শিনজো আবের এই ঘটনায় এক বিবৃতি দিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, 'আবের অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। আমি হৃদয় থেকে তাঁর সুস্থতা কামনা করি।
এই কাজের তীব্র নিন্দা জানানই।আরও পড়ুন:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ট্যুইট করে জানিয়েছেন, 'আমার প্রিয় বন্ধু শিনজো আবের উপরে এই ঘটনার আমি গভীরভাবে ব্যথিত। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। আমি তাঁর পরিবার ও জাপানের মানুষের পাশে আছি'।
আরও পড়ুন:
রাহুল গান্ধি এক ট্যুইট করে জানিয়েছেন, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের উপর হামলার খবর শুনে হতবাক। যিনি ভারত-জাপান সম্পর্ক গভীর করতে ভূমিকা পালন করেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। আমি তাঁর পরিবারে পাশে আছি'।
আরও পড়ুন:
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর শিনজো আবের ঘটনা শুনে আমি হতবাক। জাপানের সেই সব মানুষের এই ঘটনা একটি বড় আঘাত, যারা তাকে খুব ভালোবাসত আর শ্রদ্ধ করত। আমরা সবাই শিনজো আবে ও তার পরিবারের পাশে আছি'।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একটি ট্যুইট করে জানিয়েছেন, ৬৭ বছর বয়সী জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের উপরে গুলি চালনার ঘটনা শুনে আমি হতবাক। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। আমার বন্ধু, প্রাক্তন প্রধানমন্ত্রীর আবের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করি। পরিবারের পাশে আছি'।
আরও পড়ুন: