পুবের কলম,ওয়েবডেস্ক: অগ্নিগর্ভ পরিস্থিতি বেঙ্গালুরুর। ক্ষিপ্ত জনতা বুধবার একাধিক দোকান, শপিং মল এবং সরকারি, বেসরকারি অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে। হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চলছে কর্নাটকে। ফের সেই লড়াই নতুন মাত্রা নেয় বুধবার।
আরও পড়ুন:
কর্ণাটক পুরোনিগমের নির্দেশ অনুযায়ী রাস্তার ধারে অনন্ত পক্ষে ৬০ শতাংশ দোকানের সাইনবোর্ডে বাধ্যতামূলক করতে হবে কন্নড় ভাষা।
কিন্তু সে নির্দেশ না মেনে বহু দোকানে কন্নড় ছাড়াও অন্য ভাষা ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগে বুধবার বেঙ্গালুর বহু দোকানের সাইনবোর্ডে ভাঙচুর চালায় কর্ণাটক রক্ষা বেদিকে(কেআরভি) নামক সংগঠন। যদিও পুরসভার তরফে নির্দেশে বলা হয়েছিল যে ২৮ ফেব্রুয়ারির মধ্যে দোকানগুলির সাইনবোর্ডগুলিতে বাধ্যতামূলক করতে হবে কন্নড় ভাষা ।আরও পড়ুন:
এদিন বেঙ্গালুরুর বহু জাগায় সাইনবোর্ডে ভাঙচুর করা হয়। তাদের অভিযোগ সব জেনেবুঝেও কন্নড় ভাষাকে অপমান করা হচ্ছে।
বহু মল, দোকান, বাণিজ্যিক ভবন, কোম্পানি এবং কারখানা, বিশেষ করে বহুজাতিক কোম্পানি এদিন কেভিআর কর্মীদের রসের মুখে পড়েন। যেসব দোকানে কন্নড় ভাষায় সাইনবোড ছাড়া ভিন্ন ভাষায় সাইনবোর্ড লেখা হয়েছিল সেগুলি বিকৃত করা হয়।আরও পড়ুন:
বুধবার সকালে কেআরভি -র কর্মী সমর্থকরা গান্ধি রোড, লাভেলি রোড, ব্রিগেড রোড, ইউবি সিটি এলাকা থেকে মিছিল বের করে। শান্তিপূর্ণ মিছিল উত্তেজিত হয়ে ওঠে আচমকা। মিছিলকারীরা আশপাশের দোকান, অফিসে হামলা করে যেগুলিতে কন্নড় ভাষায় সাইনবোর্ড নেই। আন্দোলনকারীদের পক্ষে টি এন নারায়ণন বলেন, আমরা অনেক দিন ধরেই সরকারকে বলছি, খোদ কর্ণাটকের কন্নড় ভাষা হারিয়ে যাচ্ছে।