আইভি আদক, হাওড়া: শিবপুরে গতকালের অশান্তির ঘটনার পর আজ শুক্রবার সকালে হাওড়া শিবপুর থানার জি টি রোড এলাকায় পুলিশের টহলদারি নজরে পড়েছে। এলাকায় চাপা উত্তেজনা থাকলেও  বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়। এবং বড় রাস্তায় গলির মুখে বসানো হয়েছে পুলিশ পিকেট। গতকালের ঘটনায় এখনও পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  গাড়ি ভাঙচুর সহ সরকারি কর্মীদের বাধা দেওয়া একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

তবে পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক। স্বাভাবিকভাবেই যান চলাচল করছে।

শিবপুরের পরিস্থিতি  প্রায় স্বাভাবিক, পুলিশের টহলদারি রাস্তায়

প্রসঙ্গত, হাওড়ার উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতেই কলকাতা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে প্রচুর পুলিশ ফোর্স হাওড়ায় আনা হয়। গতকাল রামনবমীর ঘটনা ঘিরে চরম আকার নেয় পরিস্থিতি।

শিবপুর থানা সংলগ্ন এলাকায় প্রচুর ফোর্স মোতায়েন করা হয়।  এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে প্রশাসন সূত্রের খবর।