পুবের কলম ওয়েবডেস্কঃ বুধবার সাতসকালে অজগর উদ্ধার কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের মুজনাই সংলগ্ন ক্ষীরের কোট এলাকায়।
আরও পড়ুন:
জানা গেছে– এদিন সকালে সংশ্লিষ্ট এলাকায় এক কৃষকের পটল ক্ষেতে পাতা জালে পেঁচিয়ে যায় অজগরটি।
সকাল বেলা স্থানীয়দের নজরে আসলে বন দফতরে খবর দেওয়া হয়। দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে অজগরটিকে উদ্ধার করেন। পরে অজগরটিকে দলগাঁও বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর জানিয়েছে।