পুবের কলম প্রতিবেদক: সরকারি নিয়মে অ্যাপ সংস্থাকে দিয়ে বাইককে বাণিজ্যিকভাবে ব্যবহার করলে সেই বাইকের নম্বর প্লেট হতে হবে হলুদ। সঙ্গে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন থাকা আবশ্যক।
আরও পড়ুন:
কিন্তু অনেকেই সেই নিয়ম মানছে না। তাই ব্যবস্থা নিতে চলেছে রাজ্য। জানা গিয়েছে, সম্প্রতি পরিবহণ দফতরে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে পরিবহণ সচিব সৌমিত্র মোহনের নেতৃত্বে একাধিক বিষয়ে আলোচনা হয়।
তারমধ্যে অ্যাপ-বাইক নিয়েও আলোচনা হয়েছে। সেই বৈঠকে শোকজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর।আরও পড়ুন:
বর্তমানে রাজ্যের বহু সংখ্যক বাইক বাণিজ্যিক পরিষেবার সঙ্গে যুক্ত। কিন্তু অধিকাংশ বাইকের ক্ষেত্রেই বাণিজ্যিক হলুদ নম্বর প্লেট নেই। ফলে ব্যক্তিগত সাদা নম্বর প্লেটেই চলছে এই বাইকগুলি।
আরও পড়ুন:
পরিবহণ দফতর সূত্রে খবর, অনেক ক্ষেত্রেই বাইক কেনার সময় ঋণ প্রদানকারী সংস্থা নো-অবজেকশন সার্টিফিকেট না দেওয়ায় নম্বর প্লেট বদলাতে গিয়ে সমস্যায় পড়ছেন মালিকরা।
তাই এই পদ্ধতিকে আরও সরল করতে নম্বর একই রেখে শুধুমাত্র প্লেটের রং পরিবর্তন করে হলুদ করার সিদ্ধান্ত নিয়েছিল পরিবহণ দফতর।আরও পড়ুন:
মূলত জটিলতা দূর করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু তারপরেও অধিকাংশ বাইক চলছে ব্যক্তিগত নম্বর প্লেটে। এই অবস্থায় কড়াকড়ি করতে চলেছে পরিবহণ দফতর। সে ক্ষেত্রে অ্যাপ সংস্থাগুলিকে শোকজ করতে পারে পরিবহণ দফতর। এ দিকে বাইক অপারেটরদের দাবি, এখনও নোটিশ আসেনি।
আমরা দাবি করছি সরকার বিনামূল্যেই আমাদের নম্বর প্লেট হলুদ করতে সাহায্য করুক।আরও পড়ুন:
প্রসঙ্গত, এর আগে গত জুলাই মাসে বাণিজ্যিক পরিষেবার সঙ্গে যুক্ত বাইকগুকির নম্বর প্লেট হলুদ করার নির্দেশ দিয়েছিল রাজ্য। এর জন্য দফতরের পক্ষ থেকে ছাড় দেওয়া হয়। মাত্র হাজার টাকার পরিবর্তে বাণিজ্যিক বাইকের নম্বর প্লেটের রং হলুদ করা যাবে বলে পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছিল। শুধু তাই নয়, নম্বর পরিবর্তন না করেই বাণিজ্যিক বাইকের রেজিস্ট্রেশন করা যাবে বলে জানিয়েছিল পরিবহণ দফতর। কিন্তু তারপরেও বাইক চালকদের মধ্যে এ নিয়ে অনীহা রয়েছে বলে মনে করছে পরিবহণ দফতর।
আরও পড়ুন: