পারিজাত মোল্লা: কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের আইনজীবী ( পিপি) বদল হয়েছে ইতিমধ্যেই। ঠিক এইরকম পরিস্থিতিতে কানাঘুষো চলছিল যে, রাজ্যের এজি পদেও বদল আসতে পারে।ঠিক তখনি পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।বিদেশ থেকে রাজ্যপালকে ইমেল করে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
সেখানেই তিনি তাঁর পদ থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানা যাচ্ছে। তবে কী কারণে আচমকা এই পদত্যাগ তা নিয়ে শুরু হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।আরও পড়ুন:
কিন্তু, ই-মেলে সে বিষয়ে স্পষ্ট করে কিছু লেখা নেই বলেই জানা যাচ্ছে।সূত্রের খবর, এই মুহূর্তে বিদেশে রয়েছেন তিনি।
আগামী ১৮ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাঁর। তাঁর আগেই ই-মেল মারফত পাঠানো হয়েছে এই পদত্যাগ পত্র। উল্লেখ্য, বর্তমান সরকাররে আমলে এই নিয়ে পরপর তিনবার বদল হয়েছে অ্যাডভোকেট জেনারেল। তালিকায় জয়ন্ত মিত্র থেকে শুরু করে কিশোর দত্ত, গোপাল মুখোপাধ্যায়। সম্প্রতি পদত্যাগ করেছিলেন গোপালবাবু। এবার সৌমেন্দ্র মুখোপাধ্যায়।আরও পড়ুন:
লাগাতার এই পদত্যাগের কারণেই শুরু হয়েছে তীব্র চাপানউতোর। পরপর তিনবার অ্যাডভোকেট জেনারেল নিয়ে এর আগেও দানা বেঁধেছিল বিতর্ক। সূত্রের খবর, বর্তমান এজির আগে যিনি আচমকা পদত্যাগ করেছিলেন সেই কিশোর দত্তকেই ফের অ্যাডভোকেট জেনারেল হিসাবে দেখা যেতে পারে।যদি এখনও পর্যন্ত সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পদত্যাগ পত্র গ্রহণ হয়নি বলে জানা যাচ্ছে। সেটা গ্রহণ হয়ে গেলেই নতুন অ্যাডভোকেট জেনারেলের নাম সামনে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।