পুবের কলম, ওয়েবডেস্ক: পিএফআই-এর আবেদন খারিজ করে মামলা হাই কোর্টে স্থানান্তরিত করার নির্দেশ শীর্ষ আদালতের পুবের কলম, ওয়েবডেস্ক: পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (পিএফআই) নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র সরকার। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন জানায় পিএফআই। সুপ্রিম কোর্ট কেন্দ্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে পিএফআই-এর আবেদন খারিজ করে, দিয়ে সেই মামলা হাই কোর্টে স্থানান্তরিত করার নির্দেশ দিল।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানায়, ট্রাইব্যুনালের নির্দেশকে চ্যালেঞ্জ করে পিএফআই-এর উচিত হবে আগে হাই কোর্টে যাওয়া।
ট্রাইব্যুনাল পিএফআই সহ আটটি সংগঠনকে ইউএপিএ আইনের অধীনে বেআইনি ঘোষণা করেছিল। তাই পিএফআই-এর জন্য উপযুক্ত হবে ট্রাইব্যুনালের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করা। শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে এই পরামর্শ দেন।আরও পড়ুন:
আইনজীবী শ্যাম দিভান পিএফআই-এর পক্ষে উপস্থিত হয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের সঙ্গে একমত পোষণ করেন।
আইনজীবী দিভান বলেন, পিএফআই-সংগঠনের উচিৎ ছিল প্রথমে উচ্চ আদালতে যাওয়া, তার পর শীর্ষ আদালতে আসা।প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পিএফআই সহ ৮টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে। মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার ঘৃণা প্রচার, সহ দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর 'বেআইনি কার্যকলাপে' জড়িত থাকার অভিযোগ ওঠে। সেই পরিপ্রেক্ষিতে পিএফআই সহ ৮টি সংগঠনের উপর ৫ বছরের নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র।