আরও পড়ুন:
ওবাইদুল্লা লস্করঃ ডায়মন্ডহারবারঃমরশুমের শুরুতেই ঘটছে একের পর এক ট্রলার ডুবির ঘটনা. আবারো গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডুবে গেল ট্রলার.
আরও পড়ুন:

জানা যায় গত রবিবার ১১ জন মৎসজীবি নিয়ে নামখানার হারবার মৎস্য বন্দর থেকে সৌমিত্র মহামায়া নামে একটি ট্রলার মৎস্য শিকারের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল গভীর সমুদ্রে. ট্রলারটি গভীর সমুদ্রে থাকাকালীন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ট্রলারের তলা ফেটে যায় এবং গভীর সমুদ্রে ডুবে যায় ট্রলারটি.
আরও পড়ুন:
পাশে থাকা অন্য কয়েকটি ট্রলারের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত ট্রলারে থাকা ১১ জন মৎসজীবিকে উদ্ধার করা সম্ভব হয়েছে. ওই ট্রলারে থাকা ১১ জন মৎসজীবি ফিরেছেন নিজেদের বাড়িতে. তবে ট্রলারটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: