পুবের কলম ওয়েব ডেস্ক: ২০২৪ সালের গ্রীষ্মের মধ্যেই রুশ-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটবে বলে মন্তব্য করেছেন রাশিয়া নিয়ন্ত্রিত চেচনিয়া প্রজাতন্ত্রের নেতা ও পুতিনের আস্থাভাজন কমাণ্ডার রমজান কাদিরভ। সাক্ষাৎকারে কাদিরভ বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে, অর্থাৎ শীত শেষ হওয়ার আগেই কিয়েভের দখল নেওয়া সম্ভব। কিন্তু আমাদের প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন যে, ইউক্রেনের ভবন ও অবকাঠামোগত স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি যেন সর্বনিম্ন পর্যায়ে রাখা হয়। এ কারণে আমাদের খানিকটা বেশি সময় লাগবে। তবে আশা করছি, ২০২৪ সালের গ্রীষ্মের মধ্যেই এই যুদ্ধ শেষ হয়ে যাবে।
কারণ ইউক্রেনীয় বাহিনীর লোকবল, গোলাবারুদ ও রসদের যে অবস্থা, তা দেখে আমি বলতে পারি—২০২৪ সালের জুনের আগেই তারা যুদ্ধ করার সক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলবে।’আরও পড়ুন:
রমজান কাদিরভ আরও বলেন, ইউক্রেনে রুশ সেনারা বীরত্বের সঙ্গে লড়াই করছে এবং চেচেন সেনারা রুশ বাহিনীর সামনের সারিতে রয়েছে। ২০১৫ সালের মস্কো ও কিয়েভের মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘন, কৃষ্ণসাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য তদবির চালানোর অভিযোগে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী। প্রায় দু’ বছরে ইউক্রেনের লুহানস্ক, দোনেৎস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশ দখল করে নিয়েছে রুশ বাহিনী। এসব প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে মস্কো।
আরও পড়ুন: