পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেন যুদ্ধের ফলে খাদ্য সংকট শুরু হয়েছে সারা বিশ্বে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস খাদ্য ঘাটতির আশঙ্কা করছেন। তবে সংকট মোকাবিলার বিষয়েও আশা প্রকাশ করেন তিনি। গুতেরেস বলেন, ইউক্রেন থেকে শস্য সরবরাহের ব্যাপারে তিনি রাশিয়া, তুরস্ক ও আমেরিকার সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।
তাছাড়া রাশিয়ার সার রফতানিকে পুনরুজ্জীবিত করতেও আলোচনা চলছে বলে জানান গুতেরেস। রাষ্ট্রসংঘের খাদ্য নিরাপত্তা সম্মেলনে তিনি নিরাপত্তা ও অর্থনৈতিক খাতের উন্নয়নের জন্য সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন। তিনি বলেন, এই যুদ্ধে মূল্য বৃদ্ধির কারণে দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। মহাসচিবের মতে, ইউক্রেন যদি শুরুর আগের মতো রফতানি ফের শুরু করতে না পারে, তা হলে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, আর সেই দুর্ভিক্ষ কয়েক বছর চলবে। এই যুদ্ধের কারণে ইউক্রেনের বন্দর থেকে রফতানি বন্ধ হয়ে গেছে। এসব বন্দর থেকে সারা বিশ্বে একসময়ে বিপুল পরিমাণ সূর্যমুখী তেল, ভুট্টা ও গমের মতো খাদ্যশস্য রফতানি হয়েছে। তবে এখন সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে এবং খাদ্যের দাম বেড়ে গেছে। রাষ্ট্রসংঘের তথ্যমতে, গত বছরের একই সময়ের তুলনায় এই বছর বিশ্বে খাদ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেস বলেন, ‘এই সংঘাত লক্ষ লক্ষ মানুষকে খাদ্য নিরাপত্তাহীন করে তুলেছে। এর জেরে অপুষ্টি, ক্ষুধা এবং দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে’।বিশ্বজুড়ে খাদ্য ঘাটতির সতর্কতা রাষ্ট্রসংঘের
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
১৯ মে ২০২২, ১৪:১৪
আরও খবর
যে কারণে বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়
রাষ্ট্রসংঘ 'অপ্রাসঙ্গিক': আন্তর্জাতিক সংস্থার তীব্র সমালোচনা মোদির
১৩ মার্চ বাংলাদেশ আসছেন রাষ্ট্রসংঘের মহাসচিব
রাজনৈতিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, কেজরির গ্রেফতারি নিয়ে সরব রাষ্ট্রপুঞ্জ
রাষ্ট্রসংঘে হিন্দি ভাষার ব্যবহার বাড়াতে বিশেষ উদ্যোগ ভারতের
রাষ্ট্রসংঘে হিন্দি ভাষার ব্যবহার বাড়াতে বিশেষ উদ্যোগ ভারতের
প্রতি রাতে অনাহারে ঘুমান প্রায় ৮৩ কোটি, রিপোর্ট রাষ্ট্রসংঘের
প্রতি রাতে অনাহারে ঘুমান প্রায় ৮৩ কোটি, রিপোর্ট রাষ্ট্রসংঘের
রাষ্ট্রসংঘে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি আব্বাসের
রাষ্ট্রসংঘে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি আব্বাসের
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ