পুবের কলম ওয়েবডেস্কঃ তুষার ঝড়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার থেকে আজ রবিবার পর্যন্ত কমপক্ষে বাতিল করা হয়েছে সাড়ে তিন হাজার বিমান। বস্টন, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস,সহ একাধিক এলাকায় জারি  করা হয়েছে জরুরি অবস্থা। প্রায় সাত কোটি মানুষ এখনও পর্যন্ত গৃহবন্দি।

মার্কিন প্রশাসন সূত্রে খবর বিগত কয়েকবছরের  মধ্যে এমন ধরনের তুষার ঝড় দেখা যায়নি।তুষার ঝড়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র, বাতিল কমপক্ষে সাড়ে তিন হাজার বিমান

বোস্টন, নিউইয়র্ক,ম্যাসাচুসেটস সহ সমস্ত এলাকা সাদা হয়ে রয়েছে। আমেরিকার হাওয়া অফিস এনডব্লিউএস জানিয়েছে, ‘বম্ব সাইক্লোন’- এ মত্ত হচ্ছে আবহাওয়া, আশঙ্কা আরও বড় তুষার ঝড়ের। এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে শৈত্য প্রবাহ।

ম্যাসাচুসেটসে প্রায় ৯৫ হাজার বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ। ফ্লোরিডা পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে বরফ শীতল হাওয়া। খুব প্রয়োজন ছাড়া সধারণ মানুষকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে প্রশাসন। লং আইল্যান্ডে গাড়ির মধ্যে বরফ জমা অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।