দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন :  এবার বিশ্বভারতী  উপাচার্য বিদ‍্যুৎ চক্রবর্তী কোলকাতা উচ্চ আদালতে মামলা দায়ের করলেন রাজ‍্যসরকার, রাজ‍্যপুলিশ, চার পড়ুয়া ও তিন অধ‍্যাপকের বিরুদ্ধে। তাঁর অভিযোগ মূলত পুলিশের নিষ্ক্রিয়তা এবং  তাঁকে  গৃহবন্দী করা এবং  তাঁর দিকে ঢিল ছোঁড়া সহ এক গুচ্ছ  অভিযোগে। তিনি পার্টি করেছেন রাজ‍্য পুলিশ  ডিজি, বীরভূম এস পি, শান্তি নিকেতন থানার পুলিশ সহ চার পড়ুয়া এবং  তিন অ‍ধ্যাপকের বিরুদ্ধে। মামলার  শুনানি উনিশে ডিসেম্বরে।