পুবের কলম, ওয়েবডেস্ক: ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে যুদ্ধ পরিস্থিতি। ইসরাইলে ঢুকেছে আরো ফিলিস্তিনি যোদ্ধা। শনিবার ভোর থেকে যুদ্ধ পরিস্থিতি শুরু হয়। চলমান যুদ্ধে অন্তত ১৩০ জন ইসরাইলিকে বন্দী করার দাবি করেছে।
এছাড়া ইসরাইলের ৭৫০ জন নিখোঁজ রয়েছে। হামাসের সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুক এবং ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল-নাখাল বলেছেন, ইসরাইলি কারাগারগুলোতে আটক সকল ফিলিস্তিনি বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের হাতে আটক ইসরাইলিদের মুক্তি দেওয়া হবে না। তারা জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে সৈন্য এবং নারী, শিশু ও প্রবীণ নাগরিক রয়েছে।আরও পড়ুন:
রবিবার যুদ্ধের দ্বিতীয় দিন পর্যন্ত ৭০০ ইসরাইলি এবং ৪১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরাইলে নিহতদের মধ্যে অনেক বিদেশি রয়েছে। নেপাল দূতাবাস জানিয়েছে, তাদের ১০ নাগরিক নিহত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইউক্রেনের নাগরিকরাও নিহত হয়েছে। হামাসের হামলায় ইসরাইলের ২,১৫৬ জন আহত হয়েছে। এছাড়া ৭৫০ জন নিখোঁজ রয়েছে। অন্যদিকে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭৮ শিশু এবং ৪০ নারী রয়েছে।