আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ জলবায়ুর পরিবর্তনকেই দুষছেন আবহবিদরা। গোটা দেশ যেন জ্বলছে। ১২২ বছরে উষ্ণতম মার্চ দেখেছেন দেশের মানুষ । এবার এলাহাবাদ অধুনা প্রয়াগরাজের তাপমাত্রা ছুঁল ৪৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:
বিগত কুড়ি বছরের মধ্যে এত উষ্ণতম মাস দেখেনি উত্তরপ্রদেশের এই শহর।
১৯৯৯ সালে এপ্রিলে একবার এখানকার তাপমাত্রা ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এপ্রিলেই এত ভয়াবহ গরম আগে টের পাননি শহরবাসী। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৫ মে পর্যন্ত প্রয়াগরাজের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে না।আরও পড়ুন:
দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশেও জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আবহবিজ্ঞানীরা বলছেন তাপমাত্রার পারদ ৪৫ ছুঁলেই সেখানে তাপপ্রবাহ, সমতলে ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে সেখানকার অবস্থাটা সহজেই অনুমেয়।